
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোর প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যায়।
জিয়ারুল ইসলাম উচাখিলা ইউনিয়নের আলিনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে রাশিদ (৩৩) ও রাসেল (২৮) মিয়ার সাথে আলিনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলামের মামলা সংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাশিদ ও রাসেল মিলে জিয়ারুল ইসলামকে মারধর করে। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে জিয়ারুল ইসলাম তার কয়েক সহযোগি নিয়ে উচাখিলা বাজারে কলা মহালে রাশিদ ও রাসেলের পিতা আব্দুল হক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। ওই ঘটনা আব্দুল হকের ছেলেরা শুনে আরো ক্ষিপ্ত হয়ে আবারও জিয়ারুল ইসলামের উপর হামলা করে। এতে গুরুত্বর আহত হয় জিয়ারুল। পরে স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা জিয়ারুলের মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জিয়ারুলের গ্রামের লোকজন উত্তেজিত হয়ে হক মিয়ার সিমেন্টের গুডাউনে আক্রমন করলে ভেতরে থাকা ভাড়াটিয়া লোকজন গ্রামবাসির উপর আক্রমন করতে চাইলে আব্দুল হকেরর ছেলে রাশিদ ও রাসেলের গুদাম থেকে দেশীয় অস্ত্র নিয়ে বাহির হলে গ্রামবাসির উপর হামলা চালালে গন ধুলাইয়ে শিকার হয়। এতে গুরুত্বর আহত হয়ে রাশিদ ও রাসেল ময়মনসিংহ মেডকেলে ভর্তি হয়ে পরবর্তিতে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ ত্যাগ করে অন্যত্র চলে যায়। ঘটনাটি নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।ঘটনাস্থলে দ্রুত ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এলাকায় পুলিশ মোকাতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিং মেডিকেল কলেজ মর্গে আছে। মামলা প্রক্রিয়াধীন আসামীদের সনাক্তের চেষ্টা চলছে।