
ময়মনসিংহ ব্যুরো : বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ওষুধ বিতরণ করে মুক্তাগাছা উপজেলা ও পৌর যুবদল।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় দুই হাজার সাধারণ মানুষকে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়। এছাড়া বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিএনপির নেতাকর্মীরা সেচ্ছায় রক্তদান করেন।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন
ডাঃ শফিউল আযম লোটাস এবং ডঃ সায়েম তানভির।
ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কাজী রিপনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাফিকুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। এসময় পৌর যুবনেতা রুহুল আমিন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হক জিসান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক ফজলুল কাদের রনি ও সদস্য আলমগীর হোসেন, সদস্য সাহেদ সবুজ, মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক(আজি), যুগ্ম আহবায়ক আল-আমিন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সংগঠনিক সবুজ মিয়া, সাবেক কাউন্সিলর আসমা আক্তারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
