শ্রীপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সুমন গাজী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা যুবদলের আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল ক্যাম্পে ১২জন বিশেষজ্ঞ চিকিৎসক ২ হাজার রোগীর চিকিৎসাসহ ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার(২৮ অক্টোবর) সকালে থেকে উপজেলার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল ফকিরের সভাপতিত্বে ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। 

এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার বেপারী, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হান্নান স্বজল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *