
গাজীপুর সদর প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গাজীপুর জেলা শাখার অন্তর্ভুক্ত সদর উপজেলা শাখায় ছাত্র অধিকার পরিষদের ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদের গাজীপুর জেলার সভাপতি সোলাইমান এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে ইমরান সরকারকে সভাপতি এবং কায়সার আহমেদ সরকারকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি রাকিবুল হাসান নকিব ও তাসরিফ আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক তাবিবুর রহমান খাঁন রিহাদ, নোমান সরদার ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ও মোঃ মাকসুদুল ইসলাম মিরাজ। দপ্তর সম্পাদক রায়হান হোসেন; উপ-দপ্তর সম্পাদক ইমদাদুল হক ইমন; অর্থ সম্পাদক রাসেল আহমেদ হৃদয়; সহ-অর্থ সম্পাদক মারুফ হাসান আবির; প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম রিফাত এবং সহ-প্রচার সম্পাদক শাহাদাত হোসেন।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন—রাকিব হোসেন, সোহেল রানা, নাহিদ হাসান জয়, রাকিব হাসান পড়স এবং শাহরিয়ার হাসান হৃদয়।
এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।