গাজীপুরে বাউপাড়া বিটে বনভূমি উদ্ধার অভিযান

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর মহানগরে বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগের প্রায় ১.৩০ একর জমি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন বাউপাড়া বিট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়া এলাকায় দুলালের চালায়, সি এস ২০৫ ও আর এস ৪৩৪ নং দাগে হাবিবুর রহমান বন ভূমির যায়গা দখল করে ঘড় নির্মাণ করছিল।বন বিভাগের কর্মীরা একাধিকবার বাধা দিলেও তারা বিরত থাকেনি। পরবর্তীতে বিট অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলদারকে উচ্ছেদ করে বন ভূমির ০.৩০ একর জমি উদ্ধার করা হয়। যাহার বর্তমান বাজার মূল‍্য প্রায় ১৬ লক্ষ‍্য টাকা।

এছাড়াও এই বিটের আওতাধীন মহানগরীর বাংলাবাজার এলাকায় দীর্ঘদিন যাবত বনের জমিতে গড়ে উঠা ময়লার ভাগার উচ্ছেদ করে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার চারা গাছ রোপন করে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে বাউপাড়া বিট অফিসার আবুল কালাম শামসুদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটের ভিতরেও আমরা বন ভুমি রক্ষায় নিয়মিত টহল অভিযান পরিচালনা করছি। তারই প্রেক্ষিতে বেশ কয়েকটি ঘড় বাড়ি উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। এবং কয়েক যায়গায় বন ভুমি উদ্ধার করে বনায়ন করেছি। ভবিষ্যতে বন ভূমি দখল রোধে সকল কার্যক্রম অব্যাহত রাখা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *