গাজীপুরে বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লোগো উন্মোচন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বাঘের বাজার আব্দুল মজিদ সুপার মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে সমিতির সভাপতি সাংবাদিক শেখ রমজান হাসান নূর বলেন, “এই লোগো আমাদের ব্যবসায়ীদের ঐক্য ও অগ্রগতির প্রতীক। আমরা আশা করছি, ভালোবাসার বন্ধনে সকল ব্যবসায়ী এক ছাতার নিচে থেকে আমাদের সমিতির পরিচিতি ও কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সমিতির উপদেষ্টা মোঃ আলম হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা মাই টিভি প্রতিনিধি মাহবুবুল আলম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রোকনুজ্জামান খান, সদস্য নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন, অর্থ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সমিতির সকল সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এই লোগো উন্মোচন অনুষ্ঠান বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভবিষ্যত কার্যক্রমের জন্য নতুন একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *