
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া বাজারের প্রবীণ ফার্নিচার ব্যবসায়ী হারুন অর রশিদের (৬৫) জানাজা নামাজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সম্পন্ন হয়েছে।
এর আগে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কাপাসিয়া পশ্চিম পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
স্থানীয় দস্যু নারায়ণপুর দক্ষিণ পাড়া হায়দার আলী মুন্সী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
বিএনপি নেতা জহুরুল ইসলাম ফকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ. ম. এমদাদুল হোসেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, বিএনপি নেতা তৈয়বুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহিবুর রহমান এবং কাপাসিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম অশ্রু।
এসময় মরহুম হারুন অর রশিদের জানাজা নামাজ পড়ান মাওলানা মোহাম্মদ রফি উদ্দিন।
এর আগে, মরহুমের ছোট ভাই রাফাত উল্লাহ উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া প্রার্থনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, ৩ ভাই ও ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
