
রোকুনুজ্জামান খান, গাজীপুরের সদর উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার মেম্বার বাড়ী আমতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিলে বিএনপি’র নেতা জিলাল উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ফারুক আহমেদ, সোলাইমান হোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।
বক্তারা আরও বলেন, তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং এসব মামলায় বেশ কয়েকটি রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তারা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে মেম্বার বাড়ি বাজার থেকে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
