
স্টাফ রিপোটার:- গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা চাচ্ছে একটি প্রতারকচক্র। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এক সতর্কতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পুলিশ সুপারের নাম-পরিচয় ব্যবহার করে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট টাকা চাচ্ছে। এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে প্রতারকচক্রের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্টদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।
গাজীপুর জেলা পুলিশ সবাইকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কাউকে কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে।