কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির সাঁড়াশি অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

print news

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের ভারতীয় প্যান্টের পিস, মদ, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে ২২ বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় প্যান্টের পিস, মদ, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের পণ্য। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

২২ বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।