বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বাইউস্টের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।