মুক্তিযোদ্ধা কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (১৯ আগস্ট) মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাজী পারভেজের নেতৃত্বে নেতাকর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বিজয় ফকির, ছাত্রদল নেতা পারভেজ ভূঁইয়া, কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাঈম শেখ, ছাত্রদল নেতা জাহিদ, নাদিম, ইয়াসিন, শেখ সাদি, মুহাইমানুল ও লিজানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রদল নেতারা বলেন, মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার পরিবেশ আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা ইয়াসমিনের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা ইয়াসমিন।