
ুুআসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়াতে নির্বাচনী উঠান বৈঠক করেছেন গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক
ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এস এম আবুল কালাম আজাদ।
শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাধবালা পূর্বপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় ভোটার, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এস এম আবুল কালাম আজাদ। তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন সিংড়াতলী বাজার জামে মসজিদের সভাপতি আফসার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদ কাঁইয়া।
এ সময় সাংবাদিক মানিক মিয়া, সুলতান, আব্দুল হামিদ, রহিম, হানিফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানা এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখাই জনসম্পৃক্ত রাজনীতির মূল লক্ষ্য। এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথি এস এম আবুল কালাম আজাদ এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং ভবিষ্যতে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
