
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন টাইলস মার্কেট—সাদ সৈকদ প্লাজা, ডা. বেলায়েত হোসেন টাইলস মার্কেট ও আলী আকবর টাইলস মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শুচি শুভ্র টাইলস হাটের পরিচালক আহসান হাবিব সিদ্দিক। সাধারণ সম্পাদক হয়েছেন মেসার্স নিহা নিসা টাইলস বাজারের পরিচালক ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এস. টাইলস হাউজের পরিচালক জাফর ইকবাল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বেগমপুর এলাকায় অবস্থিত এস. কে. টাইলস হাউজ মার্কেটে এ নির্বাচনের আয়োজন করা হয়। বেলা ৪টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সাড়ে ৫টায় শেষ হয়। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস. কে. টাইলস হাউজের পরিচালক নুরুদ্দিন খন্দকার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন ও আব্দুর রহিম ব্যাপারী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম ভূইয়া, কবি–লেখক ও সাংবাদিক সাহান সাহাবুদ্দিন, ফুয়াং টাইলস মার্কেটের সভাপতি আলমগীর খান, হাজী ফালু মিয়া টাইলস মার্কেটের সাবেক সভাপতি আহসানুল্লাহ ফাহিম, বর্তমান সভাপতি নূরুজ্জামান ভূইয়া ও সাধারণ সম্পাদক কাজী মাসুদসহ অন্যান্যরা।
ব্যবসায়ীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারে ঐক্য আরও সুদৃঢ় হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
