
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে অকটেন নেওয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকার কেআরসি ফিলিং স্টেশনে এঘটনা ঘটে।
আসামিরা হলেন, জয়দেবপুর থানাধী মনিপুর এলাকার স্থানীয় মিরাজ মিয়ার ছেলে নুহাশ শাহ (১৯), রুদ্রপুর গ্রামের আলামিনের ছেলে জিসান (১৯), মোস্তফা কামালের ছেলে রুহুল আমিন (৪০) সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেআরসি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে লাইনে দাঁড়ান রাফি ইসলাম (১৯) ও তার কয়েকজন বন্ধু। রাত সাড়ে ৮টার দিকে তারা লাইনে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক লাইন ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ সময় রাফি ও তার সঙ্গীরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় রাফি ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া তার সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে সাজিদ (২০) নামের এক যুবককে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে রুদ্রপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে তাকে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, ঘটনার পর মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া কেআরসি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার ৪
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
