
গাজীপুর প্রতিনিধি: নিখোঁজ হওয়ার বিশ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকায় লিমন মিয়ার স্ত্রী কানিজ ফাতেমার (২০)। খোঁজ না পেয়ে দিশেহারা কানিজ ফাতেমার স্বামী এবং তার বাবা-মা।
এ ঘটনায় নিখোঁজের শশুর মিলন মিয়া জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর–২৯৬, তারিখ–০৬ এপ্রিল ২০২৫ ইং। এদিকে স্ত্রীকে না পেয়ে স্বামী লিমন মিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
নিখোঁজের অভিযোগে জানানো হয়, গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কানিজ ফাতেমা নামের ওই পুত্রবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পাননি।
নিখোঁজ কানিজ ফাতেমার স্বামী লিমন মিয়া ও শ্বশুর মিলন মিয়া জানান, কানিজ ফাতেমা প্রতিদিনের মতো বাসায় ছিলেন। হঠাৎ তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে আশপাশের এলাকা, আত্মীয়-স্বজনের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি
পুলিশ জানিয়েছেন কানিজ ফাতেমাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেউ তার সন্ধান পেলে নিকটবর্তী থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যে কোনো তথ্য পেলে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল: ০১৭৯০২৭৮৭৬৫
পরিবার কানিজ ফাতেমার দ্রুত সন্ধান প্রার্থনা করেছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
