গাজীপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে হৃদয় হোসেন (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাতের কোনো এক সময়ে সদর উপজেলার ভবানীপুরের বেগমপুর গ্রামে মনির হোসেন মাস্টারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন পটুয়াখালীর গলাচিপা থানার দক্ষিণ চর বিশ্বাস এলাকার নাসির উদ্দিন গাজীর ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রমজীবী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার খেয়ে নিজ ঘরে বিশ্রাম নিতে যান হৃদয়। সকালে পাশের ভাড়াটিয়া রুবেল মিয়া দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। এ সময় তিনি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় হৃদয়কে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।