
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া পাশের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামের হজরত আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশা চালিয়ে খেরুয়াজানী এলাকা দিয়ে রাতে বাড়িতে ফিরছিলেন মানিক। দুর্বৃত্তরা তার অটোরিকশা থামিয়ে মানিকের বুক,পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জিয়াউর নামে এক ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ফরহাদ জানান, খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে যায় গিয়ে দেখি মানিক ভাই মারা গেছেন। এ হত্যার সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
