
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-সদর) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়ার নেতৃত্বে হোসেনপুরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে গোবিন্দপুরস্থ বাসদ (মার্কসবাদী) দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে হোসেনপুর উপজেলা সদর প্রদক্ষিণ করে।
মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারী ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে কিশোরগঞ্জ জেলা সদরে বিভিন্ন পয়েন্ট ঘুরে আলাল মিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আখড়া বাজার চত্বরে। তিনি কিশোরগঞ্জ নরসুন্দা নদ, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, শিক্ষা হকার, হকারদের পূর্ব বাসন এবং যানজট নিরসন কাজ করার অঙ্গীকার জানান।
এসময় জেলা সদস্য জমির উদ্দিন, সোহরাব মিয়া, এবায়দুল ইসলাম, সোহেল রানা, মজনু মিয়া, গোলাপ মিয়া সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আলাল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) প্রতীক ‘কাঁচি’তে ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান।
তিনি বলেন, “সংসদে শোষিত মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে কাঁচি প্রতীকে ভোট দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করুন। পথসভায় শিক্ষা মানোন্নয়ন, স্বাস্থ্য, কর্মসংস্থান সংকট নিরসন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং হকারদের পূর্ব বাসন বাস্তবায়নের দাবিসহ বিভিন্ন সামাজিক দাবি তুলে ধরা হয়। গণমিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
