
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হোসেনপুর উপজেলায় রাস্তার আশপাশে থাকা সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রসমূহে ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, উপজেলার বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্রের আশপাশে যদি ইট, বালু, কাঠ, গাছের গুড়ি, অবৈধ পার্কিং কিংবা যেকোনো ধরনের অবৈধ স্থাপনা থেকে থাকে, তবে তা সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে যানজট নিরসন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।
উপজেলা প্রশাসনের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ নির্দেশনা কার্যকর হলে নির্বাচনকেন্দ্রিক ভোগান্তি কমবে এবং ভোটের দিন সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
