গাজীপুরের পিরুজালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে নারী সমাবেশ, নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গাজীপুরের পিরুজালীতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বরতাপাড়া এলাকায় নাজিম সরকারের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিণী শারমিন আক্তার।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকারের সঞ্চালনায় এবং সংরক্ষিত মহিলা সদস্য ঝরনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সামাদ বেপারী, হাবীবুর রহমান বেপারী, আব্দুল্লাহেল কাফি, নাজিম বেপারী,ডিএম আযাহার,মান্নান বেপারী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।