
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী গফরগাঁও উপজেলার চর আলগী এবং হোসেনপুরের চর হটর আলগী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হোসেনপুর উপজেলার জিনারী নতুন সড়ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের স্থানটি হোসেনপুর ও গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসমূহের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যরা। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু), একটি মাটি পরিবহনের ট্রাক্টর এবং ড্রেজারে ব্যবহৃত অননুমোদিত পাইপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গফরগাঁও থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি সাহেবের চর এলাকায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ড্রেজার পাওয়া না গেলেও নদীতে স্থাপিত ড্রেজারের অননুমোদিত পাইপ জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদ বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে উপজেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
