পিরুজালী ইউনিয়নে নির্বাচনকালীন মতবিনিময় সভা ও কমিটি গঠন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার:-গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনকালীন কমিটি গঠনের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পিরুজালী মধ্যপাড়া এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজিম বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদুল কবির মোনায়েম,সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য হাবীব বেপারী, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম সরকার,সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সামাদ বেপারী, ডি এম আযাহার, আব্দুল্লাহ আল কাফি সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনকালীন কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন।