
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
