আগামীর বাংলাদেশ গড়তে বেনাপোলে ছাত্রদলের বিশেষ রাজনৈতিক কর্মশালা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এ রাজনৈতিক কর্মশালাটি শার্শা উপজেলা, বেনাপোল পৌর ইউনিট এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর-সংলগ্ন ৩৩৫ মনসুর ম্যানসনের খোলা মাঠ প্রাঙ্গণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম চয়ন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ” প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান লিটন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, শার্শা উপজেলা কৃষকদল সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার শুভসূচনা করা হয়। কোরআন তিলাওয়াত করেন ছাত্রদলের আব্দুর রহমান ও ইমাদুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে ২০২৪ সালের জুলাই–আগস্টে ‘ফ্যাসিস্ট সরকারবিরোধী’ আন্দোলনে নিহত ছাত্র শহীদ আব্দুল্লাহসহ অন্যান্য শহীদ ছাত্রদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
শার্শা উপজেলা ছাত্রদল সদস্যসচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদল আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি মো. আলিফ, সাধারণ সম্পাদক মো. সিয়াম, সাংগঠনিক সম্পাদক রাতুল গালিব; বেনাপোল সিনিয়র মাদ্রাসা ছাত্রদল সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক মো. জাহিদ; আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি শাহীন আক্তার, সাধারণ সম্পাদক ওয়াসি আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

এ ছাড়া ঢাকা ও যশোর থেকে আগত ছাত্রনেতাদের মধ্যে বিপ্লব, সাদ্দাম হোসেন, মুন্নি ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণে তরুণদের ভূমিকা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মশালায় স্থানীয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত “দেশ গড়ার পরিকল্পনা”র বার্তা ছাত্রদের মাঝে বিশেষ গুরুত্ব পায়।

প্রধান অতিথি নুরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তৃণমূলে পৌঁছে দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে ছাত্রদের চারিত্রিক গঠন, নৈতিক রাজনীতি ও মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে ছাত্রদলের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন।

কর্মশালায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রদের বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা ও দিকনির্দেশনা প্রদান করেন।