গাজীপুরে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

তীব্র শীতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ায় গাজীপুরে ৩ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ভাওয়ালগড় ইউনিয়নের প্রায় ৩০০ গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল ইখতিয়ার উদ্দীন মো. বখতিয়ার, পিএসসি, আর্টিলারি; উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া, আর্টিলারি; ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. মুয়াজ, পিবিজিএমএসসহ অন্যান্য কর্মকর্তা।

বিজিবি জানায়, সীমান্ত রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।