
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের তত্ত্বাবধানে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাইয়ে—গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে যথাযথ কাগজপত্র জমা না দেওয়ায় ২ জনের মনোনয়ন বাতিল হয়। তারা হলেন জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মো. আতিকুল ইসলাম।গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।
এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মো. আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। এছাড়া হলফনামায় তথ্যগত ত্রুটি, যথাযথ হলফনামা দাখিল না করা ও স্বাক্ষরের ঘাটতির কারণে গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, জাতীয় পার্টির ইসরাফিল মিয়া, শরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল করা হয়।
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৩ জনের মনোনয়ন বাতিল হয়। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, নির্ধারিত জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা না দেওয়া, দলীয় অঙ্গীকারনামার অভাব ও আয়কর সংক্রান্ত আপত্তির কারণে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়। গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ না করা ও প্রস্তাবকারীর ভোটার আইডি সংক্রান্ত তথ্যগত ভুল এর কারণ।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, “প্রার্থীরা লিখিতভাবে অঙ্গীকারনামা দিয়েছেন। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” মনোনয়ন বাতিলের ফলে গাজীপুর জেলার নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
