গাজীপুরে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

print news

গাজীপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাওয়ালগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি ও গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদুল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন।

এ ছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুল আজিজ, যুব বিভাগের সহ-সভাপতি ড. সোহরাব হোসেন ফাহাদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সিদ্দিকুর রহমান আকন্দ, সদর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সফর আলী, ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব নাসিরুদ্দিন এবং পেশাজীবী বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব আজিজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা খন্দকার দিদারুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সহযোগী সদস্য সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেন গাজীপুর দিগন্ত সাংস্কৃতিক সদস্যরা।