
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ ও গাজীপুর–৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের পরিচিত নেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)।
তিনি গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ) বর্তমানে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাবেক ছাত্রনেতা এবং বিএনপির একজন সিনিয়র নেতা হিসেবে পরিচিত।
মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। গাজীপুরবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, বিগত সময় থেকে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন এবং গাজীপুরবাসীর উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করে যাবেন।
উল্লেখ্য, গাজীপুর–১ ও গাজীপুর–৩ আসন দুটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
