
গাজীপুর-৩ সংসদীয় আসন ১৯৬ তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। নির্ধারিত দিনে তিনি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, “মহান আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ আমি আজীবন জনগণের পাশে থাকতে চাই। মানুষের সুখ-দুঃখ, ন্যায় ও অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। এই নির্বাচনের মাধ্যমে গাজীপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং জনগণের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। আমি বিশ্বাস করি, সততা, যোগ্যতা ও মানুষের ভালোবাসা থাকলে পরিবর্তন সম্ভব। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ সময় তিনি এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই পাশে থাকলে ইনশাআল্লাহ গাজীপুর-৩ আসনকে একটি উন্নত,আধুনিক চিকিৎসা ও শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান বৃদ্ধি সহ শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক আসনে রূপান্তর করা সম্ভব হবে।
মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে রাজনৈতিক সহকর্মী, সামাজিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
