গাজীপুরে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর  প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত  কমকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে প্রত্যাহারের এবং তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ লেনে দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের ওই লেনে যানবাহন আটকা পড়ে পাঁচ কিলোমিটার এলাকা যানজট লেগে যায়। বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌণে ১২ টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবীর বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সোয়া ১ টায় সড়কে থেকে সরে গেলে যান চলাচাল শুরু হয়। বিক্ষোভকারীার বলেন, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ১১ জুলাই (শনিবার) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে বাকবিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ন হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহারসহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে চেয়ে স্লোগান  দিতে থাকে বিক্ষোভকারীরা। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত  কমকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বাঘের বাজার অটোস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের দাবীতে তারা সড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাসে তারা সড়কে থেকে সরে যায়। মানববন্ধনে বিক্ষোভকারীরা তার (ওসির) প্রত্যাহার চেয়েছে কিনা এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, এসব মানুষজন যা খুশি তাই বলতে থাকে। চাঁদাবাজি যে করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত ছাড়া মামলা নেয়ায় ওসির প্রত্যাহার চেয়েছে বিক্ষোভকারীরা এ বিষয়ে জানতে চাইলে বলেন মামলা হয়েছে বলে ওসির প্রত্যাহার চেয়েছে. এটা কি মগের মুল্লুক নাকি? চাঁদাবাজি করছে, মামলা হয়েছে। ওসির প্রত্যাহার চায় এসব নিয়ে আমি কথা বলতে রাজি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *