তোফাজ্জল হত্যায় ঢাকার দোহারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোহার (ঢাকা) সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন দোহার।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়া কলেজ থেকে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনডর ব্যানারে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার রতন ভাষ্কার্যে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন দোহারের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান এবং সকল হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *