
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বৈশাখের ছুটিতে সোমবার (১৪ এপ্রিল) সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে।
বিষয়টি নিশিচত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বাংলাদেশে ১ বৈশাখ সোমবার সরকারি ছুটি থাকায় একদিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সোমবার দু‘দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। দু‘দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
