
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সরাসরি গোপন ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল্লাহ মনি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কাউন্সিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৮টি ভোট বাতিল হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে: শফিউল্লাহ মনি ২৬২, সাদেক মুন্সী ১২৩, নিজাম উদ্দিন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে: হাবিবুর রহমান হাবিব ১৬৭, খন্দকার গোলাম আযম ৮৯, রাজা ৭৩, মজিব ৬০, ডালিম ৫৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে: শরিফুল ইসলাম ১২৮, মান্নান ৯৯, রাজ্জাক ৭৫, জামাল ৭১, হালিম ৭০ ভোট।
এর আগে সকালে একই মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান। সভাপতিত্ব করেন আহ্বায়ক শফিউল্লাহ মনি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব খন্দকার গোলাম আযম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ওবাইদুল, হারুন অর রশিদ ও মিজানুর রহমান জালাল। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা ও পৌর বিএনপি নেতা ইয়াকুব আলী ও সাফা প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
