
সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে জন্মগতভাবে প্রতিবন্ধী ১১টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এ উপহার সামগ্রী বিতরণ করেন।
শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকায় অসহায় এসব পরিবারের হাতে খাদ্য ও ঈদ সামগ্রী তুলে দেন তিনি। এসব পরিবারের উপার্জনক্ষম কোনো সদস্য না থাকায় তারা দুর্দশার মধ্যে দিন কাটান। বিষয়টি জানার পর বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন। বিএনপির দেওয়া ঈদ সামগ্রী পেয়ে পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুল হাসান হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আবু জাফর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান মাসুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
