গাজীপুর-৩ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাজাহান ফকির

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ”—ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা-দ্বন্দ্ব। দেশ-বিদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য আনন্দময় দিন হলো ঈদুল ফিতর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ এবং ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাজাহান ফকির। তিনি সকলকে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব মো. শাজাহান ফকির বলেন, “এক মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। রমজানের ত্যাগ ও সংযমের পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন।”

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাদের পক্ষ থেকে গাজীপুর-৩ আসনের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, “ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সফলতা বয়ে আনুক। ঈদের দিনের মতোই প্রতিটি দিন আনন্দময় হোক।”

শেষে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং দেশবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *