
সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে একটি পরিবারের আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যের সহায়তায় কোনো রকমে চলে তাদের সংসার। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় তাদের দিন কাটে চরম কষ্টে। এবারের ঈদ উদযাপন নিয়েও তাদের মধ্যে ছিল অনিশ্চয়তা।
এমন অসহায় অবস্থার কথা শুনে বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সহায়তার মধ্যে ছিল খাদ্যদ্রব্য ও পোশাক। বিএনপির এ সহায়তা পেয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব হলাটিরচালা এলাকায় ওই পরিবারের বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা চাই, সবাই মিলে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুক। তাই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হচ্ছে। তিনি এ পরিবারের সদস্যদের চিকিৎসার আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি সাংবাদিক মাহফুল হাসান হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
