
গাজীপুর সদর উপজেলার গাছের ডাল ভেঙে পড়ে মোস্তাকিম সরদার (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ২৭ মার্চ দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মির্জাপুর ইউনিয়নের বি.কে. বাড়ি (জিএম কটন সংলগ্ন) এলাকায় মোস্তাকিম মাঠে খেলছিল। এ সময় পার্শ্ববর্তী স্থানে মো. মাহমুদ (৬৫) নামে এক ব্যক্তির মালিকানাধীন গাছ কাটার কাজ চলছিল। একটি আকাশমনি গাছ কাটার পর সেটি পাশের আরেকটি গাছের ওপর পড়ে যায়। যার ফলে একটি ডাল ভেঙে মোস্তাকিমের ওপর পড়ে।
এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৮ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোস্তাকিমের মা দিলরুবা খাতুন জানান, তাঁর ছেলে মাঠে খেলছিল, তখন পাশের জায়গায় গাছ কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে দেখছেন এবং যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শিশু নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
