গাজীপুরে তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মোতালেব মেম্বারের সৌজন্যে মনিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল মোতালেব মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মুসুল্লী এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী।

ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ কাজী, দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *