কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের আয়োজনে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র মাঠের স্কুল মাঠে এ গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুবদল নেতা মোরশেদ হোসেন লিটুর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য ও দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. আশরাফ আলী, আবু দারদা হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ কাজল, যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা বাবু, এনামুল হক এনা, মো. এরশাদুল হক, জাফর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুড়িগ্রামের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তারা দেশের মানুষের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *