
রোকুনুজ্জামান খান, গাজীপুর সদর উপজেলায় সিলেকন সুইং লিমিটেড কারখানায় ঈদে মিলাদুন্নবীর সাধারণ ছুটি ঘোষণা সহ ১০ দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানান, ঈদে মিলাদুন্নবীর এই দিনে অন্যান্য শিল্পকারখানা বন্ধ রয়েছে আমাদের কারখানা খোলা রাখা হয়েছে। আমরা ঈদে মিলাদুন্নবীর এই দিনে সাধারণ ছুটি ঘোষণা চাই।
এছাড়াও সকল শ্রমিকের জন্য হাজিরা বোনাস ১এক হাজার টাকা, রাত ৮টার পরে রাখলে টিফিন বিল ৪০ টাকা দিতে হবে। এবং প্রতি বছরের ছুটির টাকা প্রতি বছরে পরিশোধ করা হবে। শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের ছুটি প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ উভয়কে দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করাসহ ১০দফা যেসব দাবি রয়েছে সেগুলোও মানতে হবে। এ কারণেই আমরা মহাসড়ক অবরোধ করেছি। আমাদের দাবি মানা হলে আমরা সড়ক থেকে সরে যাব।
পরে বেলা সাড়ে ১১টা দিকে সিলেকন সুইং লিমিটেড কারখানার মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের সমন্বয়ে একটি বৈঠকে শ্রমিকদের ১০দফা দাবি তুলে ধরেন। সেখানে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিয়ে ঘোষণা দিলে শ্রমিকরা বাসায় ফিরে যায়।
শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম জানান, সিলেকন সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
