
মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি: এশিয়ান গেমস নারী কাবাডিতে এবং জাতীয় নারী কাবাডিতে বিশেষ অবদান রাখাই মুক্তাগাছা স্বজনের পৌর ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী কাবাডি দলের সদস্য রূপালী আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মুক্তাগাছা স্বজন সমাবেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা স্বজনের সভাপতি সাইফুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং স্বজন সাহিত্য সম্পাদক ফেরদৌস তাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোশারফনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল ও একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম,আইসিটি অফিসার মঞ্জুরুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক এরশাদুর রহমান খান, এলজিডি অফিসার, রফিকুল ইসলাম,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুক্তাগাছার সহ-সভাপতি রুহুল আমিন, স্বজনের ক্রীড়া সম্পাদক বজলুর রশীদ এবং স্বজনের জিহাদ, এনামুল হক ও সোহেল রানা প্রমুখ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে রূপালী আক্তার বলেন, দলের খেলোয়াদের কাছে আগে শুনতাম তাদেরকে সংবর্ধনায় এবং কত কি দেয়। এই প্রথম আমার জন্মস্থান মুক্তাগাছা থেকে সংবর্ধনা দেওয়া হলো। আমার আর কোন আক্ষেপ নেই। আমি ভীষণভাবে খুশী হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন,এবার স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে কিন্তু সামনের দিনে বড় করে আয়োজন করা হবে। তবে সবসময় রূপালীর পাশে থাকবে উপজেলা প্রশাসন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
