
রোকুনুজ্জামান খান, গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের গেজেট বাতিল করে ভূমি উন্নয়ন কর চালু করা এবং কিছু অসাধু সাংবাদিক, দালালচক্র ও অসাধু বন বিভাগের কর্মকর্তাদের হাত থেকে মুক্তি পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আলোচনা সভায় আসাদুজামান হারুনের সঞ্চালনায় ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহিদা আক্তার।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল্লাহ, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম। মিজানুর রহমান খোকন, কাজী শহিদুল ইসলাম শহীদ, মিজানুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম, এস আই মনসুর মানিক, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা জিহাদুল ইসলামসহ ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ।

আলোচনায় বক্তারা বলেন, গাজীপুরে জমি জমা নিয়ে সবচাইতে বড় সমস্যা গেজেটের। আমাদের তিন রেকর্ড এবং দলিল থাকা সত্ত্বেও বন বিভাগে ৪,৬ এবং ২০ ধারায় গেজেট হওয়ায় আমরা স্বাধীনভাবে আমাদের জমিতে ঘরবাড়ি নির্মাণ করতে পারি না। এই সমস্ত জমিতে ঘর বাড়ি নির্মাণ করতে গেলে বন বিভাগের বাধা এবং হয়রানিমূলক মামলার সম্মুখীন হতে হয়। আমরা চাই না’ গেজেট ভুক্ত জমিতে ঘরবাড়ি করতে গেলে দালাল এবং বন বিভাগের লোক দ্বারা হয়রানির শিকার হতে।
তাই অচিরেই গেজেট ভুক্ত জমি উন্মুক্ত করে, আমরা যাতে খাজনা খারিজ দিতে পারি, সে ব্যবস্থা করে দেওয়ার জন্য বন বিভাগ সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানাচ্ছি।
বক্তারা আরোও বলেন, আমরা ভূমিহীন দীর্ঘদিন যাবত নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র ও অন্তবর্তীকালীন সরকারের কাছে কিছু অসাধু দালাল চক্র ও বন ফরেস্টরের ডিপার্টমেন্টের থেকে মুক্তি চাই।
পরে আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
