
স্টাফ রিপোর্টার, রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন পাওয়ায় গাজীপুর সদর উপজেলায় আনন্দ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিকালে ছাত্র অধিকার পরিষদ গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ আনন্দ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি ভবানীপুর বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন এর নেতৃত্বে আনন্দ মিছিলের উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম লিমন, মহানগর সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ, মহানগর সহ-সভাপতি আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার যুগ্ম সদস্য সচিব আজিবর রহমান, গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগর সমন্বায়ক শিপন হাওলাদার, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদ এর সমন্বায়ক মোমিন আকন্দ,জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মারুফ রানা, সাধারণ সম্পাদক সাদ্দাম খান, গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি খান, গাজীপুর জেলার শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি জাকির হোসেন রবিন প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
