শ্রীপুরে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় জমি দখল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

শ্রীপুর প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি এলাকায় মৃত আবেদ আলীর ছেলে বৃদ্ধা মোতালেবের ক্রয়কৃত পৌনে নয় শতাংশ জমি জবর দখল করে নিতে একই এলাকার জালাল উদ্দীনের নির্দেশে রাতের আধারে শতাধিক সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জমির উপরে থাকা দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনী দৌড়াইয়া পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য বাবুল হোসেন জানান, এই পৌনে নয় শতাংশ জায়গা ক্রয় করে নিজ নামে খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছি। আমার ভোগ দখলীয় যায়গায় রাতের অন্ধকারে জামাল উদ্দিন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর দখল করার পায়তারা করছে।

এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান এবং আদালতে নিষেধাজ্ঞাও রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন ৯৯৯ এর ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছিলাম। ভুক্তভোগী মোতালিব থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *