গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কাউসার মোল্লার নির্যাতন থেকে বাঁচতে নারীর আকুতি

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের বাসিন্দা শাহিনা চৌধুরী (৪৬) স্বামী হারানোর পর থেকে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছেন। তার অভিযোগ, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কাউসার মোল্লা দীর্ঘদিন ধরে তাকে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে হয়রানি করে আসছেন।

শনিবার (১ মার্চ) দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহিনা চৌধুরী বলেন, “আমার স্বামী বাবুল হোসেন মারা যাওয়ার পর থেকেই কাউসার মোল্লা আমাকে নানাভাবে হয়রানি করে আসছে। আমার স্বামীর সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়েছে, বাড়ির ভাড়া জোর করে উঠিয়ে নিয়েছে। আমি বাধা দিলে তার অনুসারীরা আমাকে হুমকি দেয়।

তিনি আরও জানান, নির্যাতনের মাত্রা চরমে পৌঁছালে তিনি আদালতের দ্বারস্থ হন এবং ইতোমধ্যে কাউসার মোল্লার বিরুদ্ধে শ্লীলতাহানি, টাকা আত্মসাৎ ও জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগে একাধিক মামলা করেছেন। গাজীপুর আদালতে দায়ের করা সিআর মামলা (নং ৪৯৩/২০২৩) এবং (নং ১৭/২০২২)।

শাহিনা চৌধুরী আরও অভিযোগ করেন, “আমার ও আমার সন্তানের জমি-জমা বুঝিয়ে না দিয়ে বরং আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি নানাভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছি।

তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “আমি একজন নিরীহ নারী। স্বামী মারা যাওয়ার পর থেকেই অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছি। আমি আইনের মাধ্যমে আমার ন্যায্য অধিকার ও সুবিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *