
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের উপর হামলা এবং চাঁদাবাজী,দখল বানিজ্য ও আ.লীগের পুনর্বাসনকে ঘিরে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।
স্লোগান দিতে থাকে,দালালদের চামড়া,তুলে নিব আমরা। চাঁদাবাজদের চামড়া, তুলে নিব আমরা। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। এতে ক্ষিপ্ত হয়ে বতর্মান দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলীর নেতাকর্মীরা মিছিলে বাঁধা দেয়। বাঁধা দেওয়াকে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দাওগাঁও ইউপির খাসের মোড় এলাকায় দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে, দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলীর কর্মী সমর্থকেরা মিছিলে বাঁধা দিলে লাঠিসোটা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
বিএনপির দুইগ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আব্দুল লতিফ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহীন ও রমজানের উপর হামলার বিচার দাবিতে তাৎক্ষণিকভাবে পুনরায় বিক্ষোভ মিছিল করেন লতিফ মাস্টারের কর্মীরা। সঙ্গে যুক্ত হন স্থানীয় এলাকাবাসীরাও। পরে পিছু হটে মুনছুরের কর্মীরা।
পরে বিক্ষোভ মিছিল থেকে চাঁদাবাজ ও দখলদার লোকজনকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান নেতাকর্মীরা। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।
জানাযায়, উপজেলার দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলী,তার ছেলে আরিফ ও আবুল হাসেমসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা দলের নাম ভাঙিয়ে এলাকার হাটবাজার থেকে চাঁদাবাজি এবং জোরপূর্বক বল প্রয়োগ করে দাওগাঁও এলাকার হাটবাজারের টেন্ডার নিজেদের দখলে নিচ্ছেন তারা।
চাঁদাবাজি ও দখলের প্রতিবাদ করায় সভাপতি মুনছুর আলীর লোকজন সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহীন ও রমজানের উপর হামলা করে। এর আগে বটতলা বাজার হাটের টেন্ডার জমা দিতে গেলে বিএনপি নেতা আব্দুল মান্নানকে টেন্ডার জমা দিতে বাঁধা দেয়া এবং উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ফেলে দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলী, তার ছেলে আরিফ ও আবুল হাসেম লাঠি দিয়ে মান্নানের উপর হামলা করে। হামলায় মান্নানের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করেন মান্নান।
আহত আব্দুল মান্নানের দাবি, এলাকায় চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে মুনছুর ও তার লোকজন। এছাড়া উপজেলা পরিষদে বটতলা বাজারের টেন্ডার জমা দিতে গেলে বাঁধা দেয় দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলী,তার ছেলে আরিফ ও আবুল হাসেম এবং আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং টেন্ডার জমা দিতে দেয়নি।ওরা বিএনপি সুনাম নষ্ট করছে, আমি ওদের সকলের শান্তি দাবি করছি।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক মো.হাবিবুর রহমান খান রতন জানান, দলীয় মিটিংয়ে ছিলাম,ব্যস্ত আছি পরে কথা হবে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল কলটি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,মারামারির ঘটনা শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
