শার্শায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু। এছাড়া কাস্টম হাউস ও বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, থানা পুলিশের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিজিবি কর্মকর্তারা সভায় অংশ নেন।

এছাড়া শার্শা উপজেলা বিএনপি, বেনাপোল পৌরসভা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যশোর জেলা প্রশাসককে অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *