
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধার ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও তার প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেজাউল করিম মৃধা জানান, ওই দিন বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শ্রীপুর থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজন হামলাকারীকে আটক করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, “ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
