
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুর শ্রীপুরে তিনটি লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে গাজীপুর পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
অভিযানে এলবিএম-২ ব্রিক্স এবং কেবিএম ব্রিক্স এর চিমনি ধ্বংশ করা হয়। বিদ্যুতের ঘুঁটির জন্য কেবিএস ব্রিক্সের ভাটা ধ্বংশ করা হয়। প্রশাসন জানিয়েছেন বিদ্যুতের খুঁটি অপসারণের পর ওই ভাটার চিমইন গুড়িয়ে দেয়া হবে।
সরেজমিনে দেখাযায়, লতিফপুর গ্রামের সিনিয়র মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমির মধ্যে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ইটভাটা গুলো পরিচালিত হয়ে আসছে। ভাটা গুলো এর আগে বহুবার জরিমানা,বন্ধ করা হলেও প্রভাবশালী মালিকরা ভাটা গুলো চালিয়ে আসছিলো। গত পাঁচ জানুয়ারী মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে ভাটা গুলোর ইট পোরানোর কিলন ভেঙ্গে দেয়া হয়েছিলো।
ভাটার মালিক গন আ্ইনের তোয়াক্কা না করে ফের ভাটা মেরামত করে ইট পোড়াতে শুরু করেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ওই গ্রামের অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান চালায়। অভিযান কালে এলবিএম-২ ব্রিক্স এবং কেবিএম ব্রিক্স এর চিম্নি ধ্বংশ করা হয়। বিদ্যুতের ঘুঁটির ঝুঁকির জন্য কেবিএম ব্রিক্সের ইটপোড়ানোর কিলন ভেঙ্গে দেয়া হয়। ফায়ারসার্ভিস দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।
বিদ্যুতের খুঁটি অপসারণের পর ওই ভাটার চিম্নি গুড়িয়ে দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, অবৈধ ভাবে পরিচালিত ভাটা গুলো মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে উচ্ছেদ করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার সকল অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ, গাজীপুর পুরবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মইনুল হক, পরিদর্শক সুজিত বিশ্বাস সহ আইনশৃংখলা বাহিনীর সদস্য বৃন্দ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
